Logo
table-post
মোরেলগঞ্জে ২৪ মামলার আসামি ডাকাত কবির বয়াতী গ্রেপ্তার
01/01/1970 12:00:00

মশিউর রহমান মাসুম, মোরেলগঞ্জ 

মোরেলগঞ্জে দুর্ধর্ষ ডাকাত কবির বয়াতীকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বারইখালী ফেরিঘাট এলাকা থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে। সে উত্তর সূতালড়ী গ্রামের ছত্তার বয়াতীর ছেলে। 

 

কবির বয়াতীর নামে ঢাকার যাত্রাবাড়ি, বাগেরহাট সদর, ফকিরহাট ও মোরেলগঞ্জ থানায় মারপিট, চুরি, ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে ২৪ টি মামলা রয়েছে। এরমধ্যে ২১টি মামলায় সে অভিযুক্ত।

মোরেলগঞ্জ থানার ওসি মো. শহিদুল্লাহ বলেন, কবির বয়াতী দুর্ধর্ষ ডাকাত এবং তালিকাভূক্ত জলদস্যু। সে এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের পৃথক দুটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বিকেলে একটি হত্যা মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে আদালতে সোপর্দ করা হয়েছে। 

 

@bagerhat24.com