ফকিরহাটে মাদক ব্যবসায়ী ইকবাল-রাজন গংদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের বেতাগা ইউনিয়নের চাকুলী গ্রামের কুক্ষ্যাত মাদক ব্যাবসায়ী ইকবাল-রাজন গংদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে স্থানীয় শতশত জনগন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় চাকুলী আশ্রয়ন প্রকল্পের পাশের্^ অবদা ভেড়ির পিচ ঢালা রাস্তার উপর এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে বক্তৃতা করেন, ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক শেখ নুর ইসলাম, ইউনিয়ন জামায়াত নেতা মাস্টার আবু দাউদ, সংরক্ষিত মহিলা সদস্যা মোসাঃ কামরুন নাহার নীপা, ইউপি সদস্য মোঃ লুৎফার রহমান কালা, বিএনপি নেতা আকরাম হোসেন রাজা, যুবদল নেতা মিরাজ, জামায়াত নেতা মিরাজুল ইসলাম সোহাগ, মাসুদ শেখ ও আজিজুল ইসলাম সহ অর্ধশতাধিক ব্যক্তিবর্গ।
তাঁরা অভিযোগ করে বলেন, চাকুলী গ্রামের কুক্ষ্যাত মাদক ব্যাবসায়ী ইকবাল তার স্ত্রী বেগম ওরপে (ফুটু), পুত্র রাজন ও সহযোগী সিরাজ, আসাদুল-১ ও আসাদুল-২ সহ ১৫/২০জন মিলে এই এলাকাসহ সমগ্র ইউনিয়নে বিশাল একটি মাদকের সিন্ডিকেট গড়ে তুলেছে। তাদের কারণে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা সহ সমগ্র ইউনিয়নবাসি অতিষ্ট হয়ে পড়েছে। কিছু বলতে গেলে মিথ্যা মামলা দিয়ে হয়রানী থেকে শুরু করে হত্যার হুমকি প্রদান করে। শুধু তাই নয়, বহিরাগত সন্ত্রাসী এসে গ্রামবাসি সহ আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের নানাবিধ অত্যাচার নির্যাতন করেই চলেছে।
চাকুলী গ্রামের আনিসুর রহমান আনিস, শেখ দেলোয়ার হোসেন, মোঃ ইউনুস আলী ইনু, মোস্তাইন শেখ, বিল্লাল হোসেন, সবুজ ও রাজা সহ একাধিক ব্যাক্তিরা অভিযোগ করে বলেন, উপরোক্ত ব্যাক্তিরা ছাড়াও বিভিন্ন গ্রামের সালমান, বাধন দাশ, আকতার হোসেন, আলী হোসেন, আমিনুর রহমান, মুজাহিদ শেখ, জোবায়ের, মোস্তফা, আরজান, জাকির হোসেন, সিদ্দিক, মহিবুল্লাহ ও মামুনসহ একাধিক মাদক ব্যাবসায়ীরা মাদক ব্যবসার সাথে সরাসরি জড়িত। তাদের কারণে এলাকার যুবসমাজ চরম ভাবে নষ্ট হচ্ছে। তাদের মাদক ব্যবসার কারণে সমগ্র এলাকায় চুরি ছিনতাই চাদাবাজি থেকে শুরু করে নানাধরনের অপরাধ চরম ভাবে বৃদ্ধি পেয়েছে।
আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা সাথি বেগম, আকলিমা বেগম, আনোয়ারা বেগম ও বিউটি বেগমসহ একাধিক মহিলারা অভিযোগ করে বলেন, মাদক বিক্রয় করার কারণে এই অঞ্চলে সকাল-সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বহিরাগত নেশাখোরদের আনা-গোনা চরম ভাবে বেড়ে গেছে। তাদের কারনে সন্ধ্যা হলে আমরা ঘরের দরজা-জালানা বন্ধ করে দিতে বাধ্য হই। এবং রাতে বাহিরে যেতে পারিনা। শুধু তাই নয়, ছেলেমেয়েদের স্কুলে যেতে দিতেও ভয় পাই। সন্ধ্যার পরে তারা কোন কোন ঘরের দরজায় ধাক্কা মারে এমনকি রাম দা ও ছুরি দিয়ে ভয় দেখাই। সব মিলে এই অঞ্চলের মানুষ আতংকের মধ্যে বসবাস করছে বলেও তাদের অভিযোগ।
এব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য স্থানীয় এলাকাবাসি উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
