মোংলায় যুবদল নেতা শাহারিয়ার সুমন ‘ষড়যন্ত্র ও মিথ্যা মামলার’ শিকার
01/01/1970 12:00:00মাসুদ রানা, মোংলা
মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়ন যুবদলের নেতা শাহারিয়ার সুমন ষড়যন্ত্রের শিকার হয়ে মিথ্যা মামলায় ফেঁসে গেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় রাজনৈতিক ষড়যন্ত্র ও কুচক্রী মহলের চক্রান্তের কারণে তাকে ভিত্তিহীন অভিযোগে জড়ানো হয়েছে বলে তার পরিবার ও দলীয় নেতাকর্মী সহ তার সমার্থকরা দাবি করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহারিয়ার সুমন দীর্ঘদিন ধরে মোংলা সুন্দরবন ইউনিয়ন যুবদলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত থেকে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তার এই রাজনৈতিক জনপ্রিয়তা ও স্থানীয়ভাবে ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই একটি প্রভাবশালী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হয়রানি করার লক্ষ্যে এই মিথ্যা মামলাটি দায়ের করিয়েছে। মিথ্যা মামলায় তিনি আটক হলে আদালতের মাধ্যমে জামিন পেয়েেছেন
এ বিষয়ে স্থানীয় নেতাকর্মীরা তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বলেন, শাহারিয়ার সুমন একজন অত্যন্ত সৎ ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী। রাজনৈতিকভাবে তাকে কোনঠাসা করতেই এই ষড়যন্ত্রের ছক আঁকা হয়েছে। সম্পূর্ণ অহেতুক ও মিথ্যা মামলা দিয়ে তার ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টা চলছে।" তিনি আগামী ইউপি নিবাচনে সদস্য পদে লড়বেন বলে এ প্রতিবেদককে জানান ।
দলীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী অনতিবিলম্বে শাহারিয়ার সুমনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলাটি প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।
