গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ত্রৈমাসিক সভা
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
ফকিরহাট উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের গতিশীলতা ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এক ত্রৈমাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১০ সেপ্টেম্বর ) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ রোকনুজ জামান।
সভায় ফকিরহাট উপজেলার আওতাধীন সকল ইউনিয়ন পরিষদের ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাগণ অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মিতা দে।
সভায় গ্রাম আদালতের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো: মামলার সংখ্যা বৃদ্ধি: গ্রামীণ জনপদের সাধারণ মানুষ যাতে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির জন্য জেলা আদালত বা পুলিশের দ্বারস্থ না হয়ে স্থানীয়ভাবে গ্রাম আদালতের সেবা নেন, সেজন্য মামলার সংখ্যা ও পরিধি বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।
এছাড়া গ্রাম আদালতে দায়েরকৃত মামলাসমূহ নিয়মতান্ত্রিক শুনানির মাধ্যমে যেন দ্রুত ও সুষ্ঠুভাবে নিষ্পত্তি করা যায়, সে ব্যাপারে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের আরও তৎপর হওয়ার নির্দেশনা দেওয়া হয়।
আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের ইউনিয়ন পরিষদ বাজেটে গ্রাম আদালত কার্যক্রমের জন্য সুনির্দিষ্টভাবে বাজেট বরাদ্দ অন্তর্ভুক্তকরা হয়েছে তার সঠিক ব্যবহার এর বিষয়ে সভায় সর্বসম্মত আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রোকনুজ জামান বলেন, "গ্রামীণ পর্যায়ে স্বল্প সময়ে ও বিনা খরচে বিচারিক সেবা পৌঁছে দিতে গ্রাম আদালত একটি অনন্য মাধ্যম। স্থানীয় পর্যায়ে বিচার ব্যবস্থার উন্নয়ন ও সাধারণ মানুষের আস্থা অর্জনে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি আগামী অর্থবছরের ইউনিয়ন পরিষদের বাজেটে গ্রাম আদালতের জন্য যে বরাদ্দ রাখা হয়েছে তার সঠিক ব্যবহার এবং পাশাপাশি আদালতের কার্যক্রম আরও বেগবান করার তাগিদ দেন। একই সাথে কোন ইউনিয়ন পরিষদে জিরো মামলা রাখা যাবে না এই বিষয়ে আলোচনা করেন।
