Logo
table-post
মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে গ্রীশ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন
01/01/1970 12:00:00

মোরেলগঞ্জ প্রতিনিধি

মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অংশ গ্রহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ সম্পন্ন হয়েছে।

 

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন বিষয়ের চুড়ান্ত প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মো. শাহাদাৎ হোসাইন, অধ্যক্ষ আব্দুল আলিম হাওলাদার, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম খান ও প্রেসক্লাবের সভাপতি মসিউর রহমান মাসুম।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন,মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা গত ২৬ আগস্ট প্রতিষ্ঠান পর্যায় থেকে শুরু হয়ে উপজেলা পর্যায়ের প্রতিযোগীতা উৎসবমূখর পরিবেশে শেষে হয়েছে। 

 

@bagerhat24.com