Logo
table-post
ফকিরহাটে খোদেজা খাতুন স্কুলে বাল্যবিবাহ বিষয়ে অবহিতকরণ সভা
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলার সৈয়দ মহল্লা খোদেজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সাইবার সিকিউরিটি, বাল্যবিবাহ ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার অত্র বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান। 

এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেষ মিত্র। উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: শাহরিয়ার শামীম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেনসহ অন্যান্যরা। এসময় বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা বলেন, সাইবার সিকিউরিটি, বাল্যবিবাহ ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে অবহিতকরণ সভার মাধ্যমে কিশোর-কিশোরী ও তরুণ প্রজন্মকে সচেতন করার একটি সমন্বিত বিশেষ উদ্যোগ গ্রহন। নিরাপদ ইন্টারনেট ব্যবহার ও সাইবার অপরাধ থেকে বাঁচার উপায় বিষয়ে অবহিতকরণ করা। সামাজিক বাল্যবিবাহের কুফল এবং এর আইনি প্রতিরোধ সম্পর্কে সচেতন করা। 


 

@bagerhat24.com