ফকিরহাটের কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলার মুলঘর ইউনিয়নের ডহরমৌভোগের কালীগঙ্গা নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে নলধা-মৌভোগ ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ডহরমৌভোগ ১ ও ২নং ওয়ার্ডের চারপাড়া একতা যুব সংঘের আয়োজনে এই বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাইচ প্রতিযোগিতায় ৮টি নৌকা অংশগ্রহন করে। নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে হাজারো দর্শনার্থীদের ভিড় পরিলক্ষিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এ্যাড. ওয়াহিদুজ্জামান দিপু।
নৌকা বাইচ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শেখ ইফতেখার আহম্মেদ পলাশ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোড়ল কামররুজ্জামান, সাবেক উপজেলা যুবদলের সাধারন সম্পাদক শেখ মুশফিকুজ্জামান রিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব লায়ন দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিলাশ তরফদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা সংগ্রাম তরফদার।
এসময় বিএনপির নেতা কামরুল ইসলাম কাম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী মঈন উদ্দিন মেরু। এতে ধারাভাষ্যকর হিসেবে ছিলেন মোস্তাহিদুর রহমান মুক্ত।
