ফকিরহাট কেন্দ্রীয় কালী মন্দিরের নতুন কমিটির শপথ অনুষ্ঠান
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট কেন্দ্রীয় কালী মন্দিরের নবগঠিত কার্যনির্বাহী কমিটির শপথবাক্য পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শপথবাক্য পাঠ করান অত্র মন্দিরের পুরোহিত গণেশচন্দ্র চক্রবর্তী।
এসময় মন্দিরের নবগঠিত কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ দাশ শিশির কুমার, সিনিয়র সহ-সভাপতি সমির কুমার কুন্ডু, সহ-সভাপতি অলোক কুমার ব্যানার্জী ও অমিত রায়, সাধারন সম্পাদক গোবিন্দ কুমার কুন্ডু, যুগ্ম সাধারন সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, সহ-সম্পাদক গোপাল চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক মিঠুন চন্দ্র রায়, সহ-সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুমার সরকার, কোষাধ্যক্ষ আনন্দ কুমার দে, সহকারী কোষাধ্যক্ষ বিধান মন্ডল, সমাজ কল্যাণ সম্পাদক গোপাল চন্দ্র দাশ, দপ্তর সম্পাদক জয়ন্ত দত্ত, সহকারী দপ্তর সম্পাদক অনিক কুন্ডু, সাংস্কৃতিক সম্পাদক শ্যামল কুমার গোষ, সহ-সাংস্কৃতিক সম্পাদক সর্বজিৎ নন্দী, শিক্ষা ও পাঠাগার সম্পাদক শেখর চন্দ্র পাল, প্রচার সম্পাদক বাপ্পি গুহ, সহকারী প্রচার সম্পাদক উজ্জল দাশ, ধর্ম ও মেলা বিষয়ক সম্পাদক বিমল কুমার পালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে, সম্প্রতি উক্ত মন্দিরের ৭১সদস্য বিশিষ্ট একটি পূণাঙ্গ কমিটির গঠন করা হয়েছে।
