Logo
table-post
ফকিরহাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের লখপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিএনপি’র ৪৮তম প্রতিষ্টা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় খাজুরা বাজারে অনুষ্ঠিত হয়েছে। 

৩নং ওয়ার্ড  বিএনপি’র সভাপতি মোঃ মনিরুল শেখ মনি’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র সাবেক সিনিয়ার যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক ফকির শহিদুল আলম, সাংগঠনিক সম্পাদক খাঁন লিয়াকত আলী ও সাবেক যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা। 

ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাল এর সঞ্চালণায় এতে আরো বক্তৃতা করেন, উপজেলা বিএনপি নেতা কবির হোসেন, শেখ মিজানুর রহমান, ডাঃ সেলিম হোসেন, উপজেলা যুবদলের সাবেক নেতা শাহ জামান চৌধুরী লরে, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা এম এ সালাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মোদাচ্ছের মল্লিক, কাটাখালী বিএনপি’র আঞ্চলিক কমিটির আহবায়ক এম এ আওয়াল, লখপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলীবুদ্দিন আলী, উপজেলা যুবদল নেতা মোঃ নওশের আলী, ওয়ার্ড বিএনপি নেতা যথাক্রমে আব্দুল করিম, মোজাহার হোসেন, হুমায়ুন কবির, লিয়াকত আলী ও হাসান আলী প্রমুখ। আলোচনা শেষে কেট কেটে বিএনপি’র ৪৮তম জন্মদিন পালন করা হয়। 
 

 

@bagerhat24.com