Logo
table-post
রামপালে জমি দখলের চেষ্টা ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ
01/01/1970 12:00:00

রামপাল প্রতিনিধি

রামপালের গোবিন্দপুরে জমি দখল চেষ্টা ও হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় ভুক্তভোগী মাষ্টার আবু জাফর শেখ এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলার গোবিন্দপুর গ্রামের অহেদ মোড়লের কাছ থেকে গত ইংরেজি ১৬-০৩-১৯৭৭ সালে ২১০৭ নং দলিলে কবলামু্লে ০.২৩ একর জমি খরিদ করেন। তিনি ১১৯ নং গোবিন্দপুর মৌজার এসএ ৪৪০ খতিয়ানের সাবেক ১৯২৬ ও বর্তমান ৫১৪৪ দাগের ০.৪৮ একর জমির মধ্যে ০.২৩ শতক জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পরে শান্তিপূর্ণভাবে জমি ভোগদখলে থাকলেও বিগত সরকারের আমলে প্রতিপক্ষ একই গ্রামের আমির হোসেন শেখের ছেলে ফরহাদ শেখ তাদের জমি দাবি করে জোরপূর্বক জমিটি দখলে রাখার চেষ্টা করে।

এ ঘটনায় প্রতিমন্ত্রীর নির্দেশে স্থানীয় শালিশ বৈঠকে জমি বুঝে দেয়ার কথা বলা হলেও ফরহাদ শেখ জমি বুঝে দেননি বরং তিনি জমি দখলে রাখতে মামলা মকদ্দমা করে হায়রানি করছেন বলে ভুক্তভোগী লিখিত সংবাদ সম্মেলনে জানান।

অভিযোগের বিষয়ে ফরহাদ শেখের কাছে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ওরা জায়গা পাবে তবে যা পাবে, তার বেশী তারা ভোগদখলে আছে। ভুক্তভোগী মাপজোক করে বুঝে পেতে প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেছেন।

 

@bagerhat24.com