Logo
table-post
ফকিরহাট ডহরমৌভোগে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলার ডহরমৌভোগ গ্রামে শ্রীকৃষ্ণের জন্মতিথি ও জন্মষ্টমী উপলক্ষ্যে বর্ণাঢ্য ধর্মীয় র‌্যালি ও নগরকীর্তন বের হয়। অনুষ্ঠানে শত শত ভক্তকুল অংশগ্রহন করেন। 

শুক্রবার সন্ধ্যায় ডহরমৌভোগ সার্বজনীন রাধাগোবিন্দ মন্দির চত্ত¡র থেকে র‌্যালি শুরু করে সারা গ্রাম ঘুরে একই স্থানে এসে শেষ হয়। 

পরে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ডহরমৌভোগ সার্বজনীন রাধা-গোবিন্দ মন্দির কমিটির সভাপতি নিতাই মজুমদার, সাধারন সম্পাদক মিন্টু রায় (রাধা), কোষাধ্যক্ষ নিতিশ রায়, ইউপি সদস্য নিতিশ ঢালী, সুসংকর তরফদার, মহিলা ইউপি সদস্যা সন্ধ্যা রানী মন্ডল, মন্দির কমিটিরকানাই হালদার, নিরাপদ বৈরাগী, তারক তরফদার, অনাদি মন্ডল, নারায়ন মন্ডল, হরেন তরফদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

 

@bagerhat24.com