Logo
table-post
ফকিরহাটের পিলজংগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি’র ৪৮তম প্রতিষ্টা বার্ষিকী পালন উপলক্ষে ৫দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পিলজংগ মাধ্যমিক বিদ্যালয় চত্তরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ইউনিয়ন বিএনপি’র সভাপতি সরদার বিল্লাল হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র সাবেক সিনিয়ার যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক খাঁন লিয়াকত আলী, সাবেক আহবায়ক ফকির শহিদুল আলম ও সাবেক যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা। 

ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ ফরহাদ হোসেন জুয়েল এর সঞ্চালণায় এতে আরো বক্তৃতা করেন, উপজেলা বিএনপি নেতা কবির হোসেন, সাবেক বিএনপি নেতা খায়রুজ্জামান লাডলা, শাহ জামান চৌধুরী লরে, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা এম এ সালাম, উপজেলা যুবদল নেতা রফিকুল ইসলাম, মোঃ মোদাচ্ছের মল্লিক, ইউনিয়ন বিএনপি নেতা এম এ আওয়াল, সাজ্জাদ হোসেন নান্নু, এস এম খলিলুর রহমান, মোতালেব হোসেন, মোস্তফা কামাল হারুন, মৎস্যজীবীদল নেতা খান শহিদুল ইসলাম, উপজেলা শ্রমিকদল নেতা মোহম্মদ আলী, ইউনিয়ন নেতা মনিরুজ্জামান মনি, যুবদল নেতা তুহিন মল্লিক, মোঃ বাদশা, শেখ দেলোয়ার হোসেন, ওর্য়াড বিএনপি নেতা শেখ আমিরুজ্জামান আলেপ ও মোড়ল আফজাল হোসেন প্রমুখ।  
 

 

@bagerhat24.com