Logo
table-post
ফকিরহাটে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত কমপ্লেক্স ভবনের মিলনায়তনে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান। এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা। 

উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের সঞ্চালনায় এসময় উপজেলা সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন, বিএনপি নেতা মো: আলমগীর কবির, কাজী শাহানশাহ মিথুন, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।  
প্রতিযোগিতার আয়োজনে ফকিরহাট জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি। 

 

@bagerhat24.com