মোংলায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ করেছে পৌর বিএনপি
01/01/1970 12:00:00মাসুদ রানা,মোংলা
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোংলায় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। পৌর বিএনপির পক্ষ থেকে বুধবার সকালে পৌর শহরের চালনা বন্দর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ ফলজ গাছের চারা বিতরণ করেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলী।
এরপর তিনি মোংলা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছেন। পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করছেন তিনি। এছাড়া প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে ফলজ গাছের চারা রোপণ করেন তিনি।
এ ফলজ গাছের চারা বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ জুলফিকার আলী বলেন, আমাদের 'মা' আছে, 'মা' কে, 'মা' হলো সুন্দরবন। ঝড়-জ্বলোচ্ছাসে সুন্দরবন বুক পেতে দিয়ে আমাদেরকে রক্ষা করছে। এতে গাছপালা নষ্ট হওয়ায় পরিবেশ ও অক্সিজেন নষ্ট হচ্ছে। এজন্য সরকার গাছ লাগানোর ব্যবস্থা নিয়েছে। সুন্দরবন ও পরিবেশ রক্ষায় গাছ লাগানো প্রয়োজন। সকলে গাছ লাগাবেন ও পরিচর্যা করবেন।
তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রী প্রথমবার চায়না গিয়ে চুক্তি করেছে। প্রধানমন্ত্রীর এ চুক্তিতে মোংলা বন্দর এগিয়ে যাবে।
গাছের চারা বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, বিএনপি নেতা খোরশেদ আলম ও জসিম উদ্দিন।
