Logo
table-post
রামপালে বেড়িবাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত ৯৫ পরিবার পেল ত্রাণ, বাঁধ পুনর্নির্মাণের উদ্যোগ
01/01/1970 12:00:00


রামপাল প্রতিনিধি
রামপালের গৌরম্ভার কৈগরদাশকাঠি এলাকার লিটুর চরে বেড়িবাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত ৯৫ পরিবার পেল সরকারি ত্রাণসামগ্রী। লোকালয়ে জোয়ারের পানি প্রবেশ করে শত শত ঘরবাড়ি প্লাবিত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে চাল-ডাল-তেলসহ প্যাকেটজাত খাবার বিতরণ করা হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ত্রাণ সহায়তার প্রদান করেন, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম।

স্থানীয়রা জানান, আকস্মিক জোয়ারের পানি, গৌরম্ভা ইউনিয়নের প্রশাসক মো. হাবিবুর রহমান, গৌরম্ভা ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার মুজিবর রহমান জোয়ার্দারসহ নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত এক সপ্তাহ পূর্বে মরা পশুর নদী সংলগ্ন বেড়িবাঁধ ভেঙ্গে লিটুর চরসহ আশপাশের এলাকার শত শত মানুষ পানিবন্দি হয়ে পড়েন। অনেক বসতঘর ও ঘরের আঙ্গিনা পানিতে তলিয়ে যায়। পানিবন্দি পরিবারের রান্নাবান্নাসহ স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। জরাজীর্ণ বেড়িবাঁধ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও স্থায়ী সংস্কার না হওয়ায় জোয়ারের পানিতে তা ভেঙ্গে মাছের ঘের ও আমনের বীজতলা তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।

লিটুর চরে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ এবং শত শত ঘরবাড়ি প্লাবিত হওয়ার বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে তা উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তাৎক্ষণিক ত্রাণ সহায়তার উদ্যোগ নেওয়া হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জরাজীর্ণ বেড়িবাঁধটি দ্রুত সংস্কারের পাশাপাশি টেকসইভাবে পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বুধবার থেকে বাঁধ সংস্কার ও পুনর্নির্মাণের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

 

@bagerhat24.com