Logo
table-post
মোরেলগঞ্জে মামলা দিয়ে গোটা পরিবার বাড়িছাড়া করার অভিযোগ
01/01/1970 12:00:00

মোরেলগঞ্জ প্রতিনিধি
মোরেলগঞ্জে সরোয়ার তালুকদারের (৫৮) নামে এক বৃদ্ধের ওপর সন্ত্রাসীদের পাশবিক নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে অঝোঁরে কাঁদলেন তার অসহায় কন্যা রুবি আক্তার। শনিবার(২৯ আগস্ট) রাত ৯টার দিকে মোরেলগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পিতার ওপর হামলাকারিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান তিনি।

রুবি আক্তার বলেন, মৎস্য ঘের ও পূর্ব শত্রুতার জের ধরে ঘটনার দিন গত ২১ আগষ্ট সন্ধ্যায় তার পিতা সরোয়ার তালুকদার জিউধরা বাজার থেকে বাড়ি যাওয়ার পথে একই এলাকার কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি তার ওপর হামলঅ করে। হামলাকারিরা হাতুড়ি দিয়ে পিটিয়ে সরোয়ার তালুকদারের দুই পা ভেঙ্গে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ফেলে রাখে। স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে মোরেলগঞ্জ ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় রুবি আক্তার বাদি হয়ে সোহেল হাওলাদার, বাহাদুর খানসহ ৭ জনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় ২৫ আগস্ট মামালা দায়ের করেছেন। মামলা দায়ের করায় পরিবারটি এখন নতুন করে চাপে পড়েছে। মামলা প্রত্যাহার না করলে বাদির ওপর হামলা হুমকী দেওয়া হয়েছে। মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পক্ষান্তেরে আইনের আশ্রয় নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন রুবি আক্তার, তার ভাই ও পরিবারের অপর সদস্যরা। 

এ বিষয়ে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই নিহার বৈরাগী বলেন, রুবি আক্তারের মামলার আসামি সোহেল হাওলাদার ও বাহাদুর খান পলাতক রয়েছে। রিয়াদ ও বাইজিদ খান জেল হাজতে রয়েছেন। পলাতক আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 
 

 

@bagerhat24.com