ফকিরহাটে গাছের চারা বিতরণ
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফলজ, বনজ ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে।
রবিবার (৩০ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় অত্র ইউনিয়ন পরিষদ চত্ত¡রে ৩৬০টি পরিবারকে ৫টি করে মোট ১৮০০টি গাছের চারা বিতরণ করা হয়। এসব পরিবারের হাতে গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও অত্র ইউনিয়ন পরিষদের প্রশাসক ইমরুল কায়েস, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: সোহেল রানা, ইউপি সদস্য রবীন্দ্রনাথ হালদার (বাটুল), খান জাহিদ হাসান, ঢালী আ: খালেক ও মহিলা ইউপি সদস্যা শাহানারা খাতুন প্রমূখ।
