Logo
table-post
মোংলায়  ইয়াবাসহ  নামে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
01/01/1970 12:00:00

মাসুদ রানা,মোংলা 

মোংলা  থানা পুলিশের বিশেষ অভিযানে ৫১ পিস মরণ নেশা  ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সোহাগ হাওলাদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানা পুলিশের একটি বিশেষ দল মোংলা  পোর্ট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডস্থ রিজেকশন গলির উত্তর মাথায় অভিযান পরিচালনা করে। সেখানে অবস্থিত  লোহা-লক্করের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে সোহাগ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।

 

 পরবর্তীতে তাঁর দেহ তল্লাশি করে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে মোংলা থানা পুলিশ। 

 

গ্রেপ্তারকৃত সোহাগ হাওলাদার মোংলা  পোর্ট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জয় বাংলা সড়ক এলাকার মৃত শাহজাহান হাওলাদার ও আয়েশা বেগমের ছেলে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান  জানান, "মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ৫১ পিস ইয়াবাসহ এক আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। মোংলা এলাকাকে মাদকমুক্ত রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।"

 

@bagerhat24.com