Logo
table-post
মোংলায় পরিবেশ প্রতিমন্ত্রীর দোয়া-মোনাজাতে বৃক্ষরোপণ শুরু
01/01/1970 12:00:00

মোংলা প্রতিনিধি
মসজিদের কোন ঈমাম বা মাওলানা নয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম নিজেই দোয়া-মোনাজাত করে মোংলায় বৃক্ষরোপণ কর্মসুচি শুরু করলেন। বুধবার দুপুরে মোংলা সরকারী কলেজ চত্বরে গাছের চারা রোপণের মধ্যদিয়ে কলেজ কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ প্রতিমন্ত্রী। 

কলেজ চত্তরে গাছের চারা রোপণের নিজে দোয়া-মোনাজাত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, মোংলা সরকারী কলেজের অধ্যক্ষ কে,এম রব্বানী, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান সহ অন্যান্যরা। 


কলেজ থেকে শুরু করে পরিবেশ প্রতিমন্ত্রী পৌর পানি সরবরাহ প্রকল্পের পুকুর পাড়ে বৃক্ষরোপণ করেন। এছাড়া সরকারী টি, এ ফারুক স্কুল এন্ড কলেজ, মোংলা উচ্চ বালিকা বিদ্যালয় ও সেন্ট পলস উচ্চ বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী। 


এ সময় পরিবেশ প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, ৫ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। এ বছরই লাগানো হবে প্রায় সাড়ে ৫ কোটি গাছ। এ সব চারা রোপণের পর তার সঠিক পরিচর্যা করতে হবে। এ গাছগুলো বেড়ে উঠলে জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগ হ্রাস পাবে পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় থাকবে।

 

@bagerhat24.com