মোরেলগঞ্জে শত্রুতার শোধ নিতে মহিষ কুপিয়ে হত্যা
01/01/1970 12:00:00মোরেলগঞ্জ প্রতিনিধি
মোরেলগঞ্জে দুর্বৃত্তরা এক কৃষকের মহিষ কুপিয়ে হত্যা করেছে। এতে কৃষক পরিবারেরকমপক্ষে দেড়লাখ টাকার ক্ষতি হয়েছে। বুধবার ভোরে উপজেলার ভাটখালী গ্রামে এ ঘটনা ঘটে।
পূর্ব শত্রুতার কারনে এ ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক সরোয়ার কাজী।
সরোয়ার কাজী বলেন, অন্যান্য দিনের ন্যায় তার ৩টি মহিষ বাড়ির অদূরে মাঠে বাঁধা ছিল। সকাল ১০টার দিকে মাঠে গিয়ে একটি মহিষ মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মহিষটির পায়ের রগ কেটে দিয়েছে। মাথায় ও কানে গুরুতর জখম করেছে। এতে মহিষটি মারা যায়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষ্ণ পদ সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
