ফকিরহাটের ফলতিতা বাজারে অগ্নিকাণ্ড, পুড়ল ১৩ দোকান
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলার ফলতিতা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ছোট-বড় মিলে প্রায় ১৩টি দোকান ভস্মিভ‚ত হয়ে প্রায় ২৫লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। ফায়ার সার্ভিসের একটি দল প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।
ফায়ার সার্ভিস, ক্ষতিগ্রস্ত দোকানদার ও স্থানীয়রা জানান, বুধবার (১৯ আগষ্ট) রাত সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় দুইঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এর মধ্যে ১৩টি দোকান এবং দোকানে থাকা নগদ টাকাসহ, বিপুল পরিমানে মালামাল ও জিনিপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
এসব দোকানের মধ্যে দুটি মিষ্টির দোকান, দুটি ভাতের হোটেল, দুটি মুদি দোকান, ১টি ফাষ্টফুডের দোকান ও অন্যান্য খাবারের দোকান রয়েছে।
ক্ষতিগগ্রস্থ দোকানদার আরিফ শেখ, মো: আবু বক্কার, নিমাই চন্দ্র দাশ ও রুপ সাহাসহ অন্যান্যরা জানান, তাঁরা ভোর ৪টার দিকে খবর পেয়ে দোকানে এসে দেখেন সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
ফকিরহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের (ভারপ্রাপ্ত) স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান মিয়া বলে, বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। অগ্নিকাণ্ডর খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় দুই ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
