Logo
table-post
ফকিরহাটে অন্যের দেওয়া চা পান করে মা-ছেলে হাসপাতালে ভর্তি
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে অন্যের দেওয়া চা পান করে রমেচা খাতুন (২৬) এবং ছেলে আব্দুল কারিম (৮) অসুস্থ হয়ে উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে। 

ভুক্তভোগী রমেচা খাতুন ও তার স্বজনরা জানান, গত চার মাস ধরে ছেলেকে নিয়ে রমেচা খাতুন তার দ্বিতীয় স্বামী রাজু ভ‚ইয়ার লখপুর যুগীখালী ব্রিজের উত্তর পাশের্^ একটি বাসা ভাড়া নিয়ে সেখানে বসবাস করে আসছেন। 

গত শনিবার (১৫ আগষ্ট) দুপুরে জনৈক্য এক যুবক তিন কাপ চা নিয়ে ওই বাসায় গিয়ে রমেচা ও তার ছেলে আব্দুল কারিমকে ফুসলিয়ে সু-কৌশলে চা দেয়। ওই যুবকও নিজে একটা চা পান করেন। কিন্তু রমেচা ও তার ছেলে সেই চা পান করলে তারা দুজনই অসুস্থ এবং কিছুটা অচেতন হয়ে পড়েন। চায়ের ভেতর কিছু একটা মিশানো আছে এমন সন্দেহে দ্রæত ওই নারী ঘর থেকে বের হয়ে অন্যদের ডেকে নিয়ে আসেন। ততক্ষনে ওই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে মা-ছেলেকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এখনো পর্যন্ত তারা দুজনই হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। 

ভূক্তভোগী রমেচা খাতুন জানান, ওই যুবকের সাথে আরও এক যুবক ছিল। তাদের উদ্দেশ্য ভাল ছিল না। ঘটনার সময় ঘর থেকে তার ৩০ হাজার টাকাও উধাও হয়ে গেছে বলেও জানান তিনি। ঘটনার সময় তার স্বামী বাসায় ছিলেন না। এ ঘটনায় তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানান। রমেচা খাতুনের বড় বোন নিলুফা বেগম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইজনকে অসুস্থ অবস্থায় উর্দ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। 

ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। তবে পরিবারের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ করলে তা তদন্ত পূর্বক পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহন করা হবে। 
 

 

@bagerhat24.com