জলবায়ু উষ্ণতা রোধে বেশি বেশি করে গাছ লাগাতে হবে
01/01/1970 12:00:00মাসুদ রানা,মোংলা
জলবায়ু উষ্ণতা রোধে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। প্রাণীর জীবনধারক অক্সিজেন ও কার্বনডাই অক্সাইডের আদান প্রদানের মাধ্যমে গাছ—পালা স্থানীয় জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পৃথিবীর প্রতিটি সবুজ উদ্ভিদ অক্সিজেন প্রদান ও কার্বডাই অক্সাইডের শোষণের মাধ্যমে বায়ুমন্ডলে একটি ভারসাম্যপূর্ণ অবস্থা বজায় রাখতে ভূমিকা রাখে। গাছ চারপাশের পরিবেশের জন্য প্রাকৃতিক ’এয়ার কন্ডিশনার’ হিসেবে কাজ করে।
১৭ আগস্ট সোমবার সকালে মোংলার মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে বক্তারা একথা বলেন। মোংলা নাগরিক সমাজ, আশা—বাংলাদেশের মানুষের জন্য আশা ও পশুর রিভার ওয়াটারকিপার এ বৃক্ষরোপণ কর্মসুচির আয়োজন করে।
সোমবার সকাল ১১টায় বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা মহিলা দাখিল মাদ্রাসার সুপারেন্টেড মাওলানা মোঃ আলী হোসেন। বৃক্ষরোপণ কর্মসুচিতে প্রধান অতিথির বক্তৃতা করেন মোংলা নাগরিক সমাজের সভাপতি পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। বিশেষ অতিথির বক্তৃতা করেন মাওলানা আব্দুর রহমান। অন্যান্যদের বক্তৃতা করেন মোংলা নাগরিক সমাজের নাজমুল হক, পশুর রিভার ওয়াটারকিপার সংগঠক জানে আলম বাবু, ধরা’র সংগঠক পরিবেশকর্মী মেহেদী হাসান প্রমূখ।
প্রধান অতিথির বক্তৃতায় নাগরিক নেতা পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধামোঃ নূর আলম শেখ বলেন সুন্দরবন উপকূলে আমরা ম্যানগ্রোভ বৃক্ষরোপণে গুরুত্ব দিচ্ছি। ম্যানগ্রোভ বন উপকূলীয় এলাকার জন্য প্রাকৃতিক সুরক্ষাবলয় হিসেবে কাজ করে। ম্যানগ্রোভ বন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদী ভাঙ্গনের ঝুঁকি কমানোর পাশাপাশি জীববৈচিত্র সংরক্ষণ, কার্বন শোষন এবং জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পরিবেশকর্মী নাজমুল হক বলেন, প্রধানমন্ত্রীন তারেক রহমানের নেতৃত্বে ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর অভিযান সরকার শুরু করেছে। মাননীয় প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি এই গাছ লাগানো কর্মসুচির নেতৃত্ব দিচ্ছেন। ভারসাম্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ বজায় রাখতে হলে গাছ লাগানোর কোন বিকল্প নেই। বিশেষ অতিথির বক্তৃতায় মাওলানা আব্দুর রহমান বলেন গাছ শুধু লাগালে হবেনা গাছে পরিচর্যাও করতে হবে। তিনি বলেন সুন্দরবন আল্লাহর তরফ থেকে আমাদের জন্য নেয়ামত। সুন্দরবন রক্ষায় আমাদের গুরুত্ব দিতে হবে। উল্লেখ্য এই বর্ষার মৌসুমে মোংলা নাগরিক সমাজ, পশুর রিভার ওয়াটারকিপার ও আশা—বাংলাদেশের মানুষের জন্য আশা মোংলা উপজেলায় পাঁচ শতাধিক ম্যানগ্রোভ গাছসহ ফলদ বৃক্ষরোপণের কর্মসুচি হাতে নিয়েছে।
