ফকিরহাট উপজেলা বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিল
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে উপজেলা বিএনপি ও অংগ-সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির সাবেক চেয়ারপার্সন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগষ্ট) বাদ আসর ফকিরহাট মডেল মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপি’র সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাঁন লিয়াকত আলী, সাবেক আহবায়ক ফকির শহীদুল আলম, যুগ্ম আহবায়ক শেখ কবির আহমেদ, লখপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ আলিবুদ্দিন, বাহিরদিয়া মানসা ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান মোড়ল, বিএনপি নেতা শেখ মিজানুর রহমান, এস এম খলিলুর রহামন, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রফিকুল ইসলাম, মৎস্যজীবি দলের সভাপতি খান শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ আ: রহমান লাচ্চু সহ বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী এবং মডেল মসজিদে আসরের নামাজে উপস্থিত মুসল্লিগনেরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ফকিরহাট উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা আবুল হাসান। এদিকে ফকিরহাট উপজেলার ফলতিতা বাজার হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগেও অনুরুপ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
