সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ শিক্ষকদের সঙ্গে এমপির মতবিনিময় সভা
01/01/1970 12:00:00মেহেদী হাসান লিপন, মোরেলগঞ্জ
মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে বাগেরহাট -৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম এর সাথে বুধবার শিক্ষকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা জামায়াতের আমীর মোঃ শাহাদাৎ হোসাইন, পৌর আমীর রফিকুল ইসলাম, নায়েবে আমীর মোঃ মনিরুজ্জামান,কলেজ একাডেমিক কাউন্সিল এর সদস্য সচিব মোঃ ছবীর আহমেদ আখন্দ, সম্পাদক মোঃ জসিম উদ্দিন হাওলাদার, এমপি মহোদয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বন্ধু,বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুব রেজা টুকু,সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন রিয়াজ,মোঃ নেছার উদ্দিন,প্রবীর কুমার নাথ,মোঃ আবুল কালাম প্রমুখ।অনুষ্ঠানে এমপি মহোদয় এর সফর সংগী হিসেবে উপস্থিত ছিলেন তার সহধর্মীনি নুরুন নাহার পাঠান।
অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন মোঃ ফেরদৌস। প্রধান অতিথি কলেজ ক্যাম্পাসে ১টি গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি মহান সংসদে উত্থাপিত মোরেলগঞ্জ শরণখোলা উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন এবং কলেজের সার্বিক উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
