ফকিরহাটে বিএনপি’র আলোচনা সভা
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে স্বৈরাচার সরকারের পতন ও গণতন্ত্র মুক্তি দিবস ৫ই আগষ্ট উপলক্ষে আলোচনা সভা বৃহস্পতিবার (৬ আগষ্ট) বিকেল ৪টায় ডাকবাংলো চত্তরে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপি নেতা শেখ ইফতেখার আহম্মেদ পলাশ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রিয় নিার্বাহী কমিটির অন্যতম সদস্য ও বাগেরহাট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এ্যাডঃ শেখ ওয়াহিদুজ্জামান দিপু। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফ্ফর রহমান আলম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি নেতা মোঃ মোফাশ্বের হোসেন, মোঃ মুশফিকুজ্জামান রিপন, শেখ আলমগীর কবির, উপজেলা যুবদলের (ভারপ্রাপ্ত) আহবায়ক মোল্লা রাজু আহম্মেদ ও সদস্য সচিব শেখ দেলোয়ার হোসেন।
উপজেলা বিএনপি নেতা মোড়ল কামরুজ্জামান ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কাজী মইন উদ্দিন মেরু’র যৌথ সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, ইউনিয়ন বিএনপি নেতা যথাত্রমে মোঃ মশিউদ্দিন মোড়ল, মোড়ল সাইফুল ইসলাম, রবিউল ইসলাম রবি, আবু সুফিয়ান, মোঃ মহিউদ্দিন মইন ভুইয়া, শেখ শরিফুল ইসলাম, মোস্তফা কামাল মাসুম, যুবদল নেতা শেখ ইবাদাদ আলী বাঁধন, জাহাংগীর আলম, মহিলা দল নেত্রী মোসাঃ তৃষা খাতুন, স্বেচ্ছাসেবকদল নেতা সরদার শরিফ হাসান, শ্রমিকদল নেতা সাইফুল ইসলাম রুবেল, ছাত্রদল নেতা শামীমুল ইসলাম সাগর ও মোঃ আসাদুজ্জামান পলাশ প্রমুখ।
এর আগে বিকাল ৩টা হতে বিভিন্ন ওর্য়াড ও ইউনিয়ন পর্যায় হতে শতশত নেতাকর্মিরা মিছিল সহকারে সভা স্থলে হাজির হলে সভা স্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে পড়ে।
