ফকিরহাট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানান কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। অনুষ্ঠানে ১২জন জুলাই যোদ্ধাদের ক্রেষ্ট প্রদান করে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুুধবার (৫ আগষ্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সো: রোকনুজ জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফকিরহাট সহকারী কমিশনার (ভ‚মি) মো: শরীফ নেওয়াজ।
উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাধারন সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাও: এবিএম তৈয়বুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, এনসিপি’র উপজেলা সভাপতি মো: মিজানুর রহমান ও জুলাই যোদ্ধা আবু আউয়ুব আনছারী প্রমূখ। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
