ফকিরহাটের পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের ঐতিহ্যবাহী শতবর্ষী পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ে ৫ই আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা এবং আলোচনা সভা বিদ্যালয়ের হল রুম মিলনায়তনে বুধবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হয়েছে।
প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান ফকির এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি ও ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক মল্লিক সাজ্জাদ হোসেন নান্নু। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সেখ আব্দুল কাদের।
সহকারী শিক্ষক শেখ আজিজুল ইসলাম এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল বারিক মোড়ল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মোদাচ্ছের মল্লিক, ওর্য়াড বিএনপি নেতা সরদার সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক মিহির রঞ্জান দাশ, ছাত্রী তামান্না খাতুন ও ছাত্র প্রিয়ব্রত দাশ প্রমুখ। সভা শেষে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিয়জীদের নাম ঘোষনা করা হয়।
