Logo
table-post
চিতলমারীতে শিক্ষকদের ক্লাসে আর শিক্ষার্থীদের স্কুলে মোবাইল নিষিদ্ধ
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি
চিতলমারীতে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১২ টায় শেখ মোহাম্মদ ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ে এ অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।

সভায় প্রধান অতিথি ইউএনও খাদিজা আক্তার বলেন, ‘মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে মাধ্যমিক পর্যায়ের সকল বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানগণের সাথে মতবিনিময় সভা করা হয়েছে। দীর্ঘ আলোচনা শেষে সেই সভায় ২২ টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই সিদ্ধান্তের একটি হলো শিক্ষকরা ক্লাসে আর শিক্ষার্থীরা স্কুলে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। আমরা চাই শিক্ষার্থীরা পড়ার টেবিলে ও খেলার মাঠে ফিরে আসুক।’

শেখ মোহাম্মদ ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এ এস এম সাদাকাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ ভৌমিকের সঞ্চলনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আল মুরাদ।

সমাবেশ ও মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম রাজু আহম্মেদ। 

এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক কাজী নওশের আলী, অভিভাবক সদস্য মোঃ কালিমুল্লাহ, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মোঃ একরামুল হক মুন্সি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম সুলতান সাগর, অভিভাবক মোঃ রাজা মিয়া শেখ, ফারজানা বেগম, শিক্ষার্থী সামিয়া আলম ও মোঃ রাফিউল। 

সভা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। 
 

@bagerhat24.com