Logo
table-post
ফকিরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় ঠিকাদার বাবলু নিহত
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে শেখ শুবাইর রহমান বাবলু (৩৫) নামের একজন বিশিষ্ট ঠিকাদার নিহত হয়েছেন। খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের শ্যামবাগাত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ঠিকাদার খুলনার সোনাডাঙ্গা থানা এলাকার শেখ হাফিজুর রহমানের ছেলে। 

পুলিশ জানান, শেখ শুবাইর রহমান বাবলু সোমবার (৩রা আগষ্ট) রাত দেড়টার দিকে মোংলা থেকে মটরসাইকেলযোগে খুলনা যাচ্ছিলেন। পিলজংগ শ্যামবাগাত এসে পৌঁছালে মটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি মেহগনি গাছের সাথে সাজোরে ধাক্কা লাগে। 

এতে তিনি গুরুত্বর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁকে উদ্ধার করে দ্রæত উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শেখ শুবাইর রহমান বাবলুকে মৃত বলে ঘোষনা করেন। দুর্ঘটনায় মটরসাইকেলটি দুমড়ে-মূচড়ে গেছে।  

কাটাখালী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ শাহাজাহান বলেন, মটরসাইকেল দুর্ঘটনায় শেখ শুবাইর রহমান বাবলু নামের একজন ঠিকাদার মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। 


 

@bagerhat24.com