চিতলমারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
চিতলমারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারের সভাপতিত্বে এ সময় সভায় বক্তব্য রাখেন চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুর রহমান, চিকিৎসক এম আর ফরাজী, উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চিতলমারী উপজেলা কমান্ডের যুগ্ম-আহবায়ক মোঃ আবু তালেব শেখ, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান, সেক্রেটারী জাহিদুজ্জামান নান্না, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হক, জেলা বিএপির সদস্য রুনা গাজী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান খাঁন পিকলু, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মোঃ একরামুল হক মুন্সি, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম সুলতান সাগর ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবগণ।
