Logo
table-post
ফকিরহাটের পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক নির্বাচনী পরিক্ষার ফলাফল ঘোষনা
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের ঐতিহ্যবাহী শতবর্ষী পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রেণীর প্রাক নির্বাচনী পরিক্ষার ফলাফল ঘোষনা অনুষ্ঠান বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১টায় ৪০মিনিটে হল রুম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মল্লিক সাজ্জাদ হোসেন নান্নু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সেখ আব্দুল কাদের। 

স্বাগত বক্তৃতা করেন, প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান ফকির। 

সহকারী প্রধান শিক্ষক অসিত কুমার দাস’র সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, বিএনপি নেতা শেখ আব্দুল মোতালেব, অভিভাবক প্রতিনিধি প্রদ্বীপ কুমার ভট্টাচার্য, শিক্ষক প্রতিনিধি তহমিনা খাতুন, সহকারী শিক্ষক যথাক্রমে মোঃ রেজাউল করিম, শিল্পি রানী দেবনাথ, গোপাল দেবনাথ, সুমি মহন্ত, মৌসুমী ঘোষ ও ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ জাকির হোসেন মন্টু প্রমুখ। 

অনুষ্ঠানে ১০ম শ্রেণীর প্রাক নির্বাচনী পরিক্ষার ফলাফল প্রদান ও আসন্ন এসএসসি পরীক্ষায় ভাল ফলাফল করার জন্য শিক্ষার্থীদেরকে বিভিন্ন দিক নির্দ্দেশনা প্রদান করা হয়। 

 

@bagerhat24.com