Logo
table-post
‘যে কোন মূল্যে জুলাই বিপ্লবের আকাঙ্খাকে বাস্তবায়ন করব’: আল্লামা মামুনুল হক
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি 
বাংলাদেশ খেলাফত মসলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ‘গণ ভোটের রায় বাস্তবায়নের লক্ষে আমরা সারাদেশে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক। আমরা এ দেশের আলেম সমাজ, ইসলামী দল গুলো ও দেশ প্রেমিক মানুষেরা জুলাই বিপ্লবকে অত্যন্ত গুরুত্ব দেই। জুলাই বিপ্লব আমাদের হৃদয়ের চেতনা। আমাদের অন্তরের বাসনা। আমরা শপথ করি, যে কোন মূল্যে জুলাই বিপ্লবের আকাঙ্খাকে বাংলাদেশ বাস্তবায়ন করে ছাড়ব ইনশাল্লাহ।’

বুধবার (২৯ জুলাই) বিকেল ৫ টায় বাগেরহাটের চিতলমারী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা খেলাফত মজলিস আয়েজিত গণভোটের রায় বাস্তবায়ন, তেল, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে মাদক ও সন্ত্রাসবিরোধী নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। 


তিনি আরো বলেন, ‘এ বিপ্লবের প্রতি আমাদের আবেগের কারণ হলো এ বিপ্লবের জন্য আমাদের অনেক রক্ত দিতে হয়েছে। আপনারা জানেন জুলাই বিপ্লব হয়েছে ২০২৪ সালে। কিন্তু এর জ¤œ হয়েছিল আরও এক যুগ আগে ২০১৩ সালে শাপলা চত্বরে। সেই বুনিয়াদের পর দাড়িয়ে একের পর এক আন্দোলন হয়েছে। যার ফলে আমাদের বছরের পর বছর কারাগারের অন্ধকার প্রকোষ্টে কাটাতে হয়েছে। কথায় আছে, জেলের মধ্যে জেল তার নাম সেল। সেই সেলে আমরা জীবন কাটিয়েছি। এভাবে জেল ও অনেক তাজা জীবনের মধ্যে দিয়ে এলো ২০২৪ এর জুলাই মাস। মাদ্রসা ছাত্ররা আন্দোলন করে ও জীবন দিয়ে সেই জুলাই সার্থক করেছে।’


নাগরিক সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিস চিতলমারী উপজেলা শাখার সভাপতি মুফতি জিহাদ বিন সিরাজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, বাংলাদেশ খেলাফতে মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা শরীফ সাইদুর রহমান, কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন খান, বাংলাদেশ খেলাফত মজলিস চিতলমারী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাওলারা আব্দুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাফেজ শহিদুল ইসলাম। 


এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস বাগেরহাট জেলা শাখার সভাপতি মুফতি রমিজ উদ্দিন। 
 

 

@bagerhat24.com