পূবালী ব্যাংকের সাফল্যে ফকিরহাট উপশাখায় কেককাটা অনুষ্ঠান
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
পূবালী ব্যাংক পিএলসি এর এক লক্ষ কোটি টাকা আমানত অতিক্রম করায় দুই সপ্তাহ ব্যাপী উৎসবের আয়োজন করেছে কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে পূবালী ব্যাংক বাগেরহাটের ফকিরহাট উপশাখায় কেক কেটে এই সাফল্য উদযাপন করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় পূবালী ব্যাংক এর ফকিরহাট উপশাখায় আয়োজিত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন ফকিরহাট উপশাখার ব্যবস্থাপক মো: রেজাউল ইসলাম, পিন্সপাল অফিসার মো: সোহরব হোসেন, ব্যাংক গ্রাহক বিশিষ্ট ব্যবসায়ী শেখ হেমায়েত উদ্দিন, নুরুল ইসলাম, মানিক কুন্ডু, মাহফুজ ফকির, মিল্টন কুমার কুন্ডু, ব্যাংকের বনি আমিন, জসিম মিনা, মামুন বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তা, গ্রাহক ও কর্মচারীবৃন্দ।
ফকিরহাট উপশাখার ব্যবস্থাপক মো: রেজাউল ইসলাম বলেন, ব্যাংকের সেবার মান ভাল হওয়ায় এ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। এই অর্জন শুধু আমাদের নয়, এটি আমাদের প্রতিটি গ্রহকের আস্থার স্বীকৃতি। ব্যাংকের ব্যবসায়িক সাফল্য ও অগ্রগতি উদযাপনের জন্য গ্রাহকদের নিয়ে এই কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
