মোংলায় ফাদার রিগন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী
01/01/1970 12:00:00মাসুদ রানা,মোংলা
“গাছ লাগান, পরিবেশ বাঁচান। সবুজ হোক পৃথিবী-সুন্দর হোক আগামী”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলায় এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
শনিবার সকাল ১০টায় বিদ্যালয় মাঠে কাঠাল গাছের চারা রোপণ করে কর্মসূচির শুভ সূচনা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. লায়ন শেখ ফরিদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ পৃথিবী গড়ে তুলতে সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।বিশেষ করে সকল ছাত্র ছাত্রীদের কমপক্ষে ১ টি করে গাছ রোপন করার জন্য উৎসাহ দেন তিনি।
কর্মসূচিতে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা এবং দিগরাজ ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি শামীমা আক্তার লাইজু,
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মানিক, থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, থানা বিএনপির সাংগঠনিক শাকির,
সুভাষ বিশ্বাস,সভাপতি, ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন,হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় নেতা কর্মীরা ।
কর্মসূচি শেষে উপস্থিত শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
উল্লেখ্য ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন হলো ইতালীয় বংশোদ্ভূত অকৃত্রিম ‘বাংলাদেশের বন্ধু’, বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী ফাদার মারিনো রিগন-এর স্মৃতি, মহৎ কর্ম এবং শিক্ষাবিস্তার ধারাকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে গঠিত একটি স্থানীয় সামাজিক ও শিক্ষা-উন্নয়নমূলক সংস্থা।
মোংলা ও এর আশেপাশের উপকূলীয় অঞ্চলের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি রক্ষায় সংগঠনটি বিশেষ ভূমিকা পালন করে আসছে।
