ফকিরহাটের কাটাখালীতে ৫ আগস্টের জনসভা সফল করতে চূড়ান্ত সভা
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের কাটাখালী বিএনপি’র আঞ্চলিক কমিটির আয়োজনে আগামী ৫ই আগষ্টের বিশাল জনসভা সুষ্টু সুন্দরভাবে সফল করার লক্ষে চুড়ান্ত মুলক প্রস্তুতি মুলক সভা বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় নিজস্ব কার্যলয়ে অনুষ্ঠিত হয়েছে।
আঞ্চলিক কমিটির আহবায়ক এম এ আউয়াল এর সভাপতিত্বে সভায় প্রদান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক খাঁন লিয়াকত আলী, সাবেক আহবায়ক ফকির শহিদুল আলম ও সাবেক যুগ্ম আহবায়ক কবির আহম্মেদ।
আঞ্চলিক কমিটির সদস্য সচিব মল্লিক সাজ্জাদ হোসেন নান্নু’র সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, বিএনপি নেতা শেখ আলীবুদ্দিন, সরদার বিল্লাল হোসেন, মোঃ ফরহাদ হোসেন জুয়েল, শেখ মোতালেব হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোদাচ্ছের মল্লিক, উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মোহম্মদ আলী হোসেন (আলী), ইউনিয়ন শ্রমিকদল নেতা মনিরুজ্জামান মনি, কৃষকদলের সভাপতি মোঃ ফারুক আহম্মেদ মন্টু, ওর্য়াড বিএনপি নেতা শেখ নাসির উদ্দিন, মোঃ মোজাহার হোসেন, মনিরুল ইসলাম, নাসিম উদ্দিন ও বাবু বিশ^াস প্রমুখ। সভায় আয়-ব্যায়, কর্মপরিকল্পনা ও দায়িত্বভার গ্রহনের উপর বিস্তারিত আলোচনা করা হয়। এসময় পিলজংগ ও লখপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
