রামপালে যুবতী ধর্ষণকান্ডে ধর্ষক গ্রেফতার
01/01/1970 12:00:00রামপাল প্রতিনিধি
যুবতীকে ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে রামপাল থানা পুলিশ। বুধবার সন্ধায় অভিযান চালিয়ে উপজেলার বর্ণি এলাকা থেকে
শফিকুল ইসলাম (৪০) কে গ্রেফতার করে। সে বর্ণি গ্রামের আ. আজিজ শেখের ছেলে। এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার বর্ণি গ্রামের শফিকুল ইসলাম পার্শবর্তী ছায়রাবাদ গ্রামের জনৈকা যুবতী (৩৫) কে তার ঘরে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানালে তাকে জীবননাশের হুমকি দেয়। একপর্যায় ওই যুবতী মঙ্গলবার দুপরে রামপাল থানায় হাজির হয়ে এজাহার দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশের একটি টিম ধর্ষণকারী শফিকুলকে গ্রেফতারে অভিযান চালিয়ে বর্ণি গ্রাম থেকে গ্রেফতার করে।
রামপাল থানার ওসি শেখে রাজিব আল রশিদ জানিয়েছেন, যুবতী মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করি। বুধবার বেলা ১১ টায় তাকে বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে এবং ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
