ফকিরহাটে ধর্মীয় ভাবগম্ভীর্যে জগন্নাথ দেবের রথযাত্রা
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলার বিভিন্ন মন্দিরে ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে শ্রৗ শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠানের শুভ উদ্ভোধন বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে স্বঃ স্বঃ মন্দির চত্তরে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ফকিরহাট সদর ইউনিয়নের ২শত ৪ বছরের পুরানো শীতলা মন্দির, মুলঘর ইউনিয়নের মায়ারখালী রাধা-গোবিন্দ মন্দির, বেতাগা কেন্দ্রিয় কালিবাড়ি মন্দির ও নলধা-মৌভোগ ইউনিয়নের ডহরমৌভোগ মন্দিরে অনুরুপ উৎসবমুখর পরিবেশে ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে রথযাত্রা উৎসবের উদ্ভোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান ঘিরে মন্দিরগুলোতে অসংখ্য নানান বয়সের মানুষ ও ভক্তকুল উপস্থিত হন। আয়োজন ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও ছিল চোখে পড়ার মত। ফকিরহাট শীতলা মন্দিরে জগন্নাথ দেবের মূর্তিসহ সুসজ্জিত রথ হাজার হাজার ভক্তবৃন্দ রশি টেনে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
এছাড়াও পূর্ব বেতাগা কালিবাড়ি মন্দির, মায়ারখালী রাঁধা-গোবিন্দ মন্দির ও ডহরমৌভোগ শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দিরেও অনুরূপ রথযাত্রা অনুষ্ঠিত হয়। পরে মন্দির চত্ত¡রে আলোচনাসহ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। রথযাত্রা উৎসবে বিভিন্ন মন্দিরের উদযাপন কমিটির সদস্যবৃন্দ, অসংখ্য দর্শনার্থী ও ভক্তকুল উপস্থিত ছিলেন।
