রামপালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবসে আলোচনা সভা দোয়া
01/01/1970 12:00:00রামপাল প্রতিনিধি
রামপালে যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রামপাল উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি এর সভাপতিত্বে বিশেষ অথিতির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, ওসি শেখ রাজিব আল রশিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলতাপ হোসেন বাবু, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মল্লিক আ. হাই, সেক্রেটারি মো. জেহাদুজ্জামান, এনসিপি'র উপজেলা সমন্বয়ক মাজেদুর রহমান জুয়েল, জুলাই যোদ্ধা তায়েব আলী, মো. বরকত আলী প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষকমণ্ডলী, জুলাই যোদ্ধা, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই শহিদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁদের অবদানের গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, জুলাই শহিদদের আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত, যা ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। তাঁদের আদর্শ ধারণ করে একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আলোচনা সভা শেষে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দিবসটির তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
