ফকিরহাটে ৬ কেজি গাঁজাসহ দুইজন আটক
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের কাটাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে ছয় কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে খুলনা র্যাব-৬। আটককৃতদের মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি দল সোমবার (১৩ জুলাই) বিকালে কাটাখালীর মাহিন্দ্র স্ট্যান্ড এলাকার অভিযান পরিচালনা করেন।
অভিযানে পিরোজপুর জেলা সদর উপজেলার জুসখোলা এলাকার মো: সোহরাব হোসেন মাঝির ছেলে ছাইম মাঝি (২০) এবং বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার জিওধারা এলাকার শাহজামাল হাওলাদারের ছেলে মো: তুহিন হাওলাদার (১৫)কে আটক করে। এসময় তাদের কাছে থাকা ছয় কেজি গাঁজা উদ্ধার করে। যার বর্তমান বাজার মূল্য প্রায় একলক্ষ আশি হাজার টাকা। পরে আটকৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গাঁজাসহ আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
