চিতলমারীতে প্রাথমিক বৃত্তি পেয়েছে ৭৮ জন
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
চিতলমারী উপজেলার ৭৮ জন কৃতি শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পেয়েছে। এদের মধ্যে ৩৫ জন ট্যালেন্টপুল বৃত্তি এবং ৪৩ জন শিক্ষার্থী সাধারন বৃত্তি অর্জন করেছে। রবিবার (১২ জুলাই) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস এ সব তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস আরও জানান, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১১১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কয়েকটি কিন্ডারগার্টেন থেকে মোট ৬৯৬ জন পরীক্ষার্থীর অংশ গ্রহণ করার কথা ছিল। কিন্তু তাদের মধ্যে ১৯৯ জন শিক্ষার্থী অনুপস্থিত থাকে। পরীক্ষা দেয় ৪৯৭ জন শিক্ষার্থী। এই ৪৯৭ শিক্ষার্থীর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩১ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও ৩৭ জন সাধারণ বৃত্তি এবং কিন্ডারগার্টেন থেকে ৪ জন ট্যালেন্টপুলে ও ৬ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি অর্জন করেছে।
উপজেলার ১১১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বড়বাড়িয়া নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৭ জন, শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৬ জন ও সুরশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
