Logo
table-post
রামপালে ভূয়া মালিক সেজে বসতভিটা দখলচেষ্টার অভিযোগ
01/01/1970 12:00:00

রামপাল প্রতিনিধি
রামপালের গিলাতলায় জমির মালিকানা দাবী করে জোরপূর্বক বসতভিটা দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জমি ফিরে পেতে রামপাল সহকারী কমিশনার বরাবর আবেদন করেন ভুক্তভোগী মুরারী মোহন পাল।

বুধবার (০৮ জুলাই) দুপুর ১ টায় মালিকানা বিরোধের প্রাথমিক শুনানি করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী। 

এসময় লিখিত অভিযোগকারী গিলাতলা গ্রামের মৃত সুশিল কুমার পালের ছেলে মুরারী মোহন পাল ও প্রতিপক্ষ একই গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে নুর মোহাম্মদ উপস্থিত ছিলেন। শুনানীকালে দেখা যায় বিরোধীয় জমির মালিকানা সংক্রান্ত কোন কাগজপত্র নুর মোহাম্মাদ তাৎক্ষণিকভাবে দেখাতে পারেননি।

পরে সরেজমিনে গিয়ে জমির মালিকানা নির্ধারণের আদেশ দেন সহকারী কমিশনার অভিজিৎ চক্রবর্তী।

 বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার অভিজিৎ চক্রবর্তী।

@bagerhat24.com