Logo
table-post
রামপালে র‍্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ কারবারি আটক
01/01/1970 12:00:00

রামপাল  সংবাদদাতা 

রামপালে র‍্যাব-৬ অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ এক কারবারিকে আটক করেছে। 

সোমবার (০৬ জুলাই) সন্ধ্যায় রামপালের ফয়লা বাজার মোড়ে একটি মাহিন্দ্রা গাড়িতে অভিযান চালিয়ে এ গাঁজার চালান আটক করা হয়। আটক কারবারি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার মিলন তালুকদারের ছেলে ইব্রাহিম তালুকদার (২৩)। মঙ্গলবার (০৭ জুলাই) বেলা ১১ টায় রামপাল থানা পুলিশ আটক ইব্রাহীমকে বাগেরহাটের আমল আদালতে প্রেরণ করেছে। রামপাল থানা পুলিশ জানায়, খুলনা র‍্যাব-৬ এর অপারেশন সদস্যরা ফেনী থেকে বাগেরহাটের রামপালের উদ্যেশ্যে বিপুল পরিমাণ গাঁজার একটি চালান আসছে বলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। সোমবার সন্ধ্যায় ফয়লা চৌরাস্তার মোড়ে একটি মাহিন্দ্রা গাড়িতে অভিযান চালিয়ে আনুমানিক ১৫ কেজি গাজা সহ ইব্রাহিম তালুকদারকে আটক করেন। 

আটককৃত মাদক কারবারি ইব্রাহিম ও উদ্ধারকৃত গাঁজা পরবর্তীতে রামপাল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। রামপাল থানার ওসি শেখ রাজিব আল রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

@bagerhat24.com