রামপালের গিলাতলায় হিন্দু পরিবারের বসতভিটা দখলচেষ্টার অভিযোগ
01/01/1970 12:00:00এম,এ সবুর রানা, রামপাল
রামপালের গিলাতলা গ্রামের এক হিন্দু পরিবারের বসতভিটা জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। জমি ফিরে পেতে জোর হস্তক্ষেপ কামনা করে প্রতিমন্ত্রী ও রামপাল সহকারী কমিশনার বরাবর আবেদন করেছেন ভুক্তভোগী মুরারী মোহন পাল। রবিবার (০৫ জুলাই) দুপুর ১ টায় তিনি এ আবেদন করেন।
লিখিত অভিযোগে গিলাতলা গ্রামের মৃত সুশিল কুমার পালের ছেলে মুরারী মোহন পাল জানান, গিলাতলা মৌজার এসএ ২৪৭ নং খতিয়ানের ১৩২০ ও ১৩২৪ দাগের মোট ০.৬৫ একর জমির মধ্যে ১৩২৪ দাগের ক্রয়কৃত ০.২২৫০ একর জমি। ওই জমির দখল পেতে বিজ্ঞ বাগেরহাটের দেওয়ানি আদালতে ১৩৬/৯৮ নং খাস দখলের মামলা করেন। দীর্ঘ শোনানী শেষে বিজ্ঞ আদালত ২০-০৪-২০১৪ তারিখে রায় দেন এবং ১৯-০৩-২০২৫ তারিখে দখল বুঝিয়ে দেন। এছাড়াও মুরারী মোহন এসএ ২৪৭ নং খতিয়ানে ০১-০৩-৯২ তারিখে ৫২০ নং দলিলমূলে ও ০১-০৩-৯৭ তারিখে ৬২০ নং দলিলমূলে জমির মালিকানা লাভ করেন। ঘটনার দিন রবিবার (০৫ জুলাই) সকাল ১০ টায় পার্শবর্তী মৃত সোহরাব হোসেনের ছেলে নুর মোহাম্মদ ও তার স্ত্রী লিপিকা খাতুনসহ অজ্ঞাতনামা ১০/১২ জন অবৈধভাবে বাড়িতে প্রবেশ করে গড়াবেড়া দেন। এ সময় মুরারী মোহন বাঁধা দিলে তারা জীবননাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত নুর মোহাম্মদ শেখের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করেন এবং নিজ জমি দাবি করে বলেন, আমার বেড়া ভেঙ্গে গেছিল তাই ঠিক করেছি। মুরারী জমি পাবে ১ কাঠা। খাচ্ছে ৩ কাঠা। ওই জমির স্বপক্ষের দলিলপত্র আছে।
এ বিষয়ে রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী এর দৃষ্টি আকর্শন করা হলে তিনি লিখিত আবেদন প্রাপ্তির কথা নিশ্চিত করে বলেন, আগামী বুধবার (০৭ জুলাই) উভয়পক্ষকে নোটিশ করে হাজির হওয়ার জন্য বলা হয়েছে।
