পিলজংগ ইউপি চেয়ারম্যান প্রার্থী মোশারেফের জনকল্যাণে কাজের অঙ্গীকার
01/01/1970 12:00:00পি কে অলোক,ফকিরহাট
বাগেরহাটের ফকিরহাটের আসন্ন পিলজংগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রাথী মীর মোশারেফ হোসেন নির্বাচিত হলে জনগণের সার্বিক কল্যানে কাজ করে ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসাবে রুপান্থিত করতে চাঁন। শুধু তাই নয়, ইউনিয়নবাসির সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সকল সেবা ও উন্নয়ন মুলক কাজ নাগরিকদের দৌর গোড়াই পৌঁছে দেওয়ার প্রত্যায় ব্যাক্ত করেছেন।
তিনি শনিবার (৪ঠা জুলাই) সকালে বাগেরহাটের জনপ্রিয় অনলাইন পোর্টাল বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কম এর সাথে একান্ত সাক্ষ্যৎকারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিগত বছর গুলিতে তিনি দেখেছেন বিভিন্ন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শতশত উপকারভোগীরা একটি জন্মনিবন্ধন র্কাড, মূত্যু সনদ, নাগরিক সনদ, ওয়ারেশ কায়েম, ভাতার র্কাড, ভ‚ল সংশোধনী ও এলাকা পরিবর্তন সহ নানা ধরনের উপকারের জন্য সাধারণ জনগণ দিনের পর দিন সপ্তার পর সপ্তা এমনকি মাসের পর মাস ইউনিয়ন পরিষদের বারান্দায় ধর্ণা দিচ্ছেন। তার পরেও তাঁরা তাদের কাংক্ষিত নাগরিক সেবা গুলি অধিকাংশ ক্ষেত্রে কোন উপকার পাচ্ছেন না। তাই সেই সমস্ত উপকারভোগীদের উপকার বা সেবা দৌর গোড়াই পৌঁছে দেওয়ার জন্য তিনি এবার নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ গ্রহন করতে আগ্রহী।
বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কম এর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি ইতিমধ্যে প্রতিটি ওর্য়াডের প্রতিটি এলাকায় মাদক ও সন্ত্রাস মুক্ত এলাকা গড়ে তোলার জন্য কয়েক শত ক্রীড়ামোদীদের মাঝে নানা ধরনের ক্রীড়া সামগ্রী বিতরন করেছেন। শুধু তাই নয়, চলতি বিশ^কাপ ফুটবল খেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও বাজার এলাকায় প্রজেক্টর বিতরণ করেছেন। যার কারনে ঐ সমস্ত এলাকায় মাদক বিক্রয় বা সেবন করার প্রবনতা অনেকাংশে কমে গেছে। তছাড়াও অসহায় গরীব দুঃখি ও মেহনতী সাধারন মানুষের নানা ধরনের সহযোগীতার পাশা-পাশি মসজিদ মাদ্রাসা ও ক্লাবের উন্নয়নে আর্থিক সহযোগীতা প্রদান করেই চলেছেন। যার কারনে ইউনিয়নবাসি তাঁকে ব্যপক পছন্দও করেন।
তিনি বলেন, তার বিভিন্ন মন্ত্রনালয় সহ উপরী মহলে বেশ হাত রয়েছে, এলাকার কোন উন্নয়ন মুলক কাজ কর্মে যেমন রাস্তা ঘাট ব্রীজ ক্যালভ্যাট বা বিøল্ডিং কনেস্টেশনের উন্নয়ন কাজ করাতে হলে সেটির আইডি ফেলে তা ইঞ্জিনিয়ার দিয়ে ইস্টিমিট করিয়ে মন্ত্রনালয়ে গিয়ে নিজ হাতে পাশ করিয়ে এনে ইউনিয়নকে একটি সুষ্টু সুন্দর মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে পারবেন। যা অন্য কোন জনপ্রতিনিধি করতে পারবেন না বলে তার বিশ্বাস। তাছাড়া তিনি নির্বাচিত হলে ৯টি ওর্য়াডের প্রতিটি ওয়ার্ডে একটি করে কমিটি গঠন করবেন। যে কমিটিতে শিক্ষক ইমাম পুরোহীত ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা থাকবেন। তারা বিভিন্ন ভাতার র্কাড ও রাস্তাঘাটের উন্নয়ন পরিকল্পনা মাফিক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুষ্টু ভাবে বন্ঠন করবেন। যাহাতে প্রকৃত ভাতাভোগীরা তাদের ভাতা পাবেন এবং রাস্তা ঘাটের উন্নয়ন হবে।
তিনি আরো বলেন, বিগত ১৭বছর দলের দুঃসময়ে তিনি নির্যাতিত নিপিড়িত শতশত নেতাকর্মিদের পাশে থেকে কাজ করেছেন। শুধু তাই নয়, হামলা ও মিথ্যা মামলায় জর্জরিত বহু নেতাকর্মির পাশে থেকে তাদেরকে আর্থিক ভাবে সহযোগীতা প্রদান করে জেল থেকে মুক্ত করার পাশাপাশি প্রতিটি প্রগ্রামে সামনের কাতারে থেকে নেতৃত্বে দিয়েছেন। যে কারণে তার নামে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার একাধিক মিথ্যা ও হয়রানীমুলক মামলা দিয়ে জেলে পুরিয়ে দিয়েছিল। সেই সময়ে জেল থেকে মুক্ত হয়ে আবারও ফ্যাসিষ্ট বিরোধী কর্মসূচি ও আন্দোলন সংগ্রামে তিনি নিজেকে সামিল করেছিলেন। তার দাবী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে দল নমিনেশন (সমর্থন) প্রদান করবেন। এ জন্য তিনি জাতী ধর্ম বর্ণ সকলের কাছে দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন। উল্লেখ্য মীর মোশারেফ ফকিরহাট উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের বর্তমান সভাপতি।
