Logo
table-post
রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
01/01/1970 12:00:00

রামপাল সংবাদদাতা 

রামপালে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (০৪ জুলাই) বিকেলে ফয়লা সিএন্ডবি মোড় থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে খুলনা মোংলা মহাসড়কের রোনসেন ঘুরে শেষ হয়। এর আগে মিছিল পূর্ব সমাবেশে ১১ দলীয় ঐক্য জোটের রামপাল উপজেলা আহবায়ক মাওলানা জিহাদু্ল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা জামায়াত ইসলামীর আমির মল্লিক আ. হাই ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াত ইসলামী যুব বিভাগের রামপাল উপজেলা সভাপতি শেখ আসাদুজ্জামান, এনসিপি নেতা সিরাজুল ইসলাম, জেলা ছাত্র সমন্বয়ক খালিদ হাসান নোমান, আল হাফিজ সোহাগ, রেজাউল খানসহ অন্যান্য নেতা-কর্মীবৃন্দ ।

এসময় বক্তারা জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

 

@bagerhat24.com