চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাগেরহাটের চিতলমারীতে ১১ দলের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। শনিবার বিকেল সাড়ে ৫টায় চিতলমারী কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়। উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি উপজেলা মোড়ে এসে শেষ হয়।
এ সময় পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গাজী মনিরুজ্জামান, সেক্রেটারী জাহিদুজ্জামান নান্না, বাগেরহাট জেলা এনসিপি যুব শক্তির আহবায়ক ইসতিয়াক হোসেন জামিল, উপজেলা এনসিপির আহবায়ক শাহরিয়ার জুয়েল, উপজেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা মুস্তাফিজুর রহমান ও উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মাসুম বিল্লাহ ফরাজী প্রমূখ।
