পিলজংয়ে বিএনপির ওয়ার্ড কর্মী সমাবেশ
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ওয়ার্ড পর্যায়ের কর্মি সমাবেশ বুধবার (১লা জুলাই) বিকেল ৫টায় টাউন নওয়াপাড়া সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি নেতা মোঃ মহিউদ্দিন মঈন ভুইয়া’র সার্বিক তত্তাবধায়নে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপি’র সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খাঁন লিয়াকত আলী।
ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক মল্লিক আনিছুর রহমান এর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন, ইউনিয়ন বিএনপি’র সভাপতি সরদার বিল্লাল হোসেন। বিশেষ বক্তা ছিলেন, ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক ও আসন্ন পিলজংগ ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফরহাদ হোসেন জুয়েল।
এতে আরো বক্তৃুতা করেন, বিএনপি নেতা সাজ্জাদ হোসেন নান্নু, এসএম খলিলুর রহমান, মোতালেব হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মোদাচ্ছের মল্লিক, শ্রমিকদল নেতা মনিরুজ্জামান মনি, ওর্য়াড বিএনপি নেতা ঢালী আবু তালেব, স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ রমজান আলী ও ছাত্রদল নেতা মোঃ মোক্তাদির হোসেন প্রমুখ।
