Logo
table-post
মৃত সেনা সদস্যের পরিবারকে ঘর নির্মাণ করে দিলো সেনাবাহিনী
01/01/1970 12:00:00

মোরেলগঞ্জ প্রতিনিধি
মানবিক উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী বাগেরহাটের মোরেলগঞ্জে প্রায়াত এক সেনা সদস্যের পরিবারকে নিরাপদে বসবাসের বসতি নির্মাণ করে দিয়েছে। বুধবার(১ জুলাই) বেলা ১১টার দিকে ৬৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম, পিএসসি মোরেলগঞ্জ সদর ইউনিয়নের মৃত কর্পোরাল শরিফুল ইসলাম (ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়ন) এর বিধবা স্ত্রী সারমিন আক্তারের নিকট ভবনের চাবি হস্তান্তর করেন।

অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম পিএসসি বলেন, ‘মৃত কর্পোরাল শরিফুল ইসলামের পরিবারের পাশে দাঁড়াতে পেরে বাংলাদেশ সেনাবাহিনী গর্বিত। দেশের জন্য জীবন উৎসর্গকারী সদস্যদের পরিবারকে সহায়তা করা আমাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় শরিফুল ইসলামের দুই শিশু সন্তান সুরাইয়া জান্নাত সেফা(৯) ও সাবিহা জান্নাত(৪) সহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

 

@bagerhat24.com