ফকিরহাটে খামারিদের মাঝে মাছের পোনা ও উপকরণ সামগ্রী বিতরণ
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট গৃহস্থলী কাজে ব্যবহৃত পুকুরে শিং মাছের চাষ প্রদর্শনী ও খামারিদের মাঝে বিনামূল্যে শিং মাছের পোনা এবং গাছের চারাসহ বিভিন্ন প্রকারের উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন চত্ত¡রে এসব সুফলভোগী খামারীদের মাছের পোনা, গাছ ও বিভিন্ন প্রকারের উপরকণ সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি জেলা মৎস্য কর্মকর্তা রাজকুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান। এতে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ।
এসময় ক্ষেত্র সহকারী সঞ্জয় কুমার বাছাড়, মাঠ সহায়ক সাব্বির আহম্মেদ শুভ, কমলেশ দাস, মোস্তাহিদ বিল্লাহ ও জিল্লুর রহমানসহ বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য বিভাগ সুত্রে জানা গেছে, এদিন ৬জন খামারিদের মাঝে জনপ্রতি ছয় হাজার শিং মাছের পোনা, ৯ প্রকারের সবজির বীজ, ২ প্রকারের ফিড, ১ বস্তা করে জৈব সার এবং বিভিন্ন প্রকারের গাছের চারাও বিতরন করা হয়েছে।
এসময় কর্মকর্তরা বলেন, গৃহস্থালির কাজে ব্যবহৃত পুকুরে দেশি শিং মাছের উৎপাদন বৃদ্ধি ও খামারিদের স্বাবলম্বী করতে সুফলভোগীদের মাঝে বিনামূল্যে শিং মাছের পোনা বিতরণ করা হয়।
